শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে নারী কর্মীর সাথে বাজে আচরণ, শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান ক্রিকেট দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু সমালোচনা যেনো তাদের পিছু ছাড়ছে না। একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটারা। এবার হোটেলে নারী কর্মীর সাথে বাজে আচরণের কারণে জরিমানা গুনলেন দেশটির এক ক্রিকেটার।

টেলিকম এশিয়া স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন হোটেলে নারী কর্মীর সাথে বাজে আচরণের কারণে শাস্তি হিসেবে এক পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। তবে সেই ক্রিকেটারের নাম গোপন করা হয়েছে। এমনকি জরিমানার পরিমাণও বলা হয়নি। --‌ডেই‌লি ক্রিকেট

সুপার এইটের শেষ ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেমিফাইনালে উঠতে হলে ৬৪ রানের বেশি ব্যবধানে লঙ্কানদের হারাতে হতো সালমান আলি আঘার দলকে। কিন্তু তারা জিতে ৫ রানের ব্যবধানে। যার ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্রীলঙ্কা ম্যাচের আগে হোটেলে অবস্থান করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সময়ে এক ক্রিকেটার এক নারী কর্মীর সাথে অশোভন আচরণ করেন। যার পরিপ্রেক্ষিতে তাকে জরিমানা করা হয়েছে।

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পিসিবি। যা নিয়ে বোর্ডকে ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরা।

এদিকে আগামী ৯ মার্চ বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়