শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ব্যর্থতায় ‘আর্থিক জরিমানা’ ‌দি‌তে হ‌বে পাকিস্তান ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর্থিক জরিমানা করেছে বলে দেশটির একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে দিতে হবে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্ত গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারের পরই নেওয়া হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে ৬১ রানে হারে পাকিস্তান। --- অলআউট স্পোর্টস

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে খেলা সাত ম্যাচে মোট চারটিতে জেতে পাকিস্তান। একটি ম্যাচ হয় পরিত্যক্ত।

সুপার এইটে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় সালমান আলী আগার দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেট রানরেটের সমীকরণ মেলাতে না পারায় সেমি-ফাইনালের আগেই বিদায় নিতে হয় ২০০৯ সালের চ্যাম্পিয়নদের।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিসিবি কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে কেবল পারফরম্যান্সের ভিত্তিতে।

সূত্রটি আরও জানায়, এরই মধ্যে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি এটা স্পট করে জানিয়ে দিয়েছে যে, খেলোয়াড়েরা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পান তবে খারাপ পারফরম্যান্সের জন্যও তাদের জরিমানা দিতে হবে। ভারতের কাছে হারার পরপরই দলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়