স্পোর্টস ডেস্ক : আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত। আফগানদের স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর উদ্বোধন করবে তারা।
এই সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নিউ চন্ডীগড়ে হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।
ভারত ও আফগানিস্তানের টেস্ট সিরিজের একমাত্র ম্যাচটি হবে নিউ চন্ডীগড় স্টেডিয়ামে। দেশটির ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে এই মাঠের। ম্যাচটি শুরু হবে আগামী ৬ জুন।
ওয়ানডে সিরিজের ৩ ম্যাচ আলাদা আলাদা ভেন্যুতে খেলবে দুই দল। ১৪ জুন ধর্মশালায় একে অপরের মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। ১৭ জুন লক্ষ্ণৌতে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর সিরিজে শেষ ম্যাচটি চেন্নাইয়ে হবে ২০ জুন।
এর আগে একবার টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তানের। চন্ডীগড়ের ম্যাচটি হচ্ছে তাই দুই দলের দ্বিতীয় ম্যাচ। এর আগে ২০১৮ সালে বেঙ্গালুরুতে একমাত্র টেস্টটি খেলেছিল দুই দল। আগামী ৩১ মে শেষ হবে আইপিএল। এর ৫দিন পর লাল বলের লড়াইয়ে নামবে ভারত।