নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান ক্রিকেট দলের মার্চ মাসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবস্থার কারণে তৈরি হয়েছে সংকট। গুঞ্জন আছে এই সফর আপাতত বাতিলও করতে পারে পাকিস্তান।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা এখনো কোন বার্তা পায়নি।
তিনি যেমনটা বলছিলেন, 'যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে না পারে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে পিসিবির কাছ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক চিঠি বা বার্তা পাইনি।
উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ ওয়ানডে ম্যাচ তিনটি মাঠে গড়ানোর কথা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাওয়া বাংলাদেশের জন্য এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণই।
কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতে সফরটি এই মুহূর্তে নাও করতে পারে পাকিস্তান, দাবি বিদেশি সংবাদ মাধ্যমের।