শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে 

স্পোর্টস ডেস্ক : আগামী জু‌নে ইংল‌্যা‌ন্ডে অনু‌ষ্ঠিতব‌্য টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়োজক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে এই সিরিজ অনু‌ষ্ঠিত হ‌বে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা জানান, সিরিজটি আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে এবং আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এটি দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হবে।

রুবাবা বলেন, 'আপনারা দেখেছেন, তারা (বাংলাদেশ নারী দল) বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, সাতটি ম্যাচই জিতেছে।' বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কথাই উল্লেখ করছিলেন তিনি।

রুবাবা আরও জানান, 'এর আগে আমরা নারী বিপিএল আয়োজন করছি। এরপর দেশে একটি হোম সিরিজ থাকবে। তারপর আমরা ত্রিদেশীয় সিরিজের অনুমোদন পেয়েছি। দল স্কটল্যান্ডে যাবে—স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খুব শিগগিরই খেলবে। আমরা ইতোমধ্যে এসব পরিকল্পনা করে রেখেছি।'

উল্লখ্য, আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়