শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু সে‌মিফাইনাল নয়, ভারত বিশ্বকা‌পের ফাইনালও খেলবে: মাই‌কেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে। তাতেই তৈরি হয়েছে সেমিফাইনালে খেলা নিয়ে শঙ্কা। তবে খারাপ এই সময়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে পাশে পাচ্ছেন সুরিয়া কুমার ইয়াদভরা।

‘বিয়ন্ড ২৩ ক্রিকেট’ পডকাস্টে ক্লার্ক বলেন, ‘ভারত সেমিফাইনালে যেতে না পারলে একজন ভক্ত হিসেবে আপনি অবশ্যই ভীষণ রাগ করবেন এবং অবাক হবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত একটি দল। এই মুহূর্তে এই সংস্করণে বিশ্বের সেরা দল। বিশ্বকাপে তারা চেনা কন্ডিশনেই খেলছে। ভারত যদি সেমিফাইনালে ওঠতে না পারলে এটা বড় ধরনের ধাক্কা হবে। এখনই ভারতকে বাতিলের খাতায় ফেলব চাই না। তারা শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও খেলবে। আর কেউ যদি এটা না ভাবে সেটা বোকামি হবে।

প্রথম ম্যাচে হারায় ইশান কিষাণদের সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। অনেকেই তো ভারতকে সেমিফাইনালে দেখছেন না। তবে তাদের কাতারে নন ক্লার্ক। শুধু সেমিফাইনাল না, ফাইনালেও ভারতকে দেখছেন অজি এ সাবেক অধিনায়ক।

ভারতের প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ক্লার্ক, ‘আসরের ফেভারিটদের তাদেরই আঙিনায় হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার, অসাধারণ এক জয়। এখন চাপটা ভারতের ওপর এসেছে, যা (কীভাবে চাপ সামলায়) দেখা হবে দারুণ। আমার চোখে এখনো তারা সেরা দল; যে কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে চেনে, সেই বিবেচনায়ও বিশ্বের সেরা দল তারা। তাই আমি এখনো তাদেরকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে।

জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারাবে বলে মনে করেন ক্লাক। তিনি বলেন, ‘ভারত জিম্বাবুয়েকে হারাবে এটা আশা করতেই হয়। আমি জিম্বাবুয়েকে অসম্মান করছি না। যোগ্য দল হিসেবেই তারা সুপার এইটে জায়গা করে নিয়েছে। তবে আমি মনে করি ভারত তাদের সহজেই হারিয়ে দেবে।

ভারতের আসল ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে; দলটি অত্যন্ত আত্মবিশ্বাসে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তারা নিজেদের ওপর আস্থাশীল। আমার মনে হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি নির্ধারণ করে দেবে যে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়