শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কিন্তু সালমান আলি আঘাদের সঙ্গে তুমুল বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারদের। বুধবার ম্যাচ জেতার পরে পাক তারকা শাদাব খান প্রাক্তনীদের খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন ক্রিকেটাররা কখনই ভারতকে হারাতে পারেননি। তার পালটা দিয়ে পাক প্রাক্তনী বাসিত আলিদের তোপ, একটা সময় পাকিস্তানকে দেখে ভয় পেত ভারত।

বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। তারপর থেকেই শাহিদ আফ্রিদির মতো প্রাক্তনীরা স্পষ্ট জানিয়ে দেন, পরের ম্যাচ থেকেই শাহিন আফ্রিদি, বাবর আজম, শাদাব খানদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত। বুধবার নামিবিয়ার বিরুদ্ধে খেলানো হয়নি শাহিনকে। বাবর ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্যাটে-বলে ভালো পারফর্ম করেন অলরাউন্ডার শাদাব। তাঁর পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

ম্যাচ জেতানোর পরেই প্রাক্তনীদের তোপ দাগেন শাদাব। নাম না করে আফ্রিদিদের বিঁধে তিনি বলেন, বিশ্বকাপে তো পাকিস্তান কখনই ভারতকে হারাতে পারেনি। পাক অলরাউন্ডারের তোপ, “প্রাক্তনীরা পাক ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাঁরা কিংবদন্তি। কিন্তু দিনের শেষে এটাই সত্যি কথা যে বিশ্বকাপে তাঁরা ভারতকে হারাতে পারেননি। ২০২১ বিশ্বকাপে আমরাই ভারতকে হারিয়েছি।” উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে মোট ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাক। তারমধ্যে আটবার জিতেছে ভারত।

শাদাবের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন বাসিত আলি, মহম্মদ আমিররা। প্রাক্তন ক্রিকেটারেদের তোপ, একটা সময়ে পাকিস্তানকে দেখে ভয় পেত ভারতীয় দল। কিন্তু এখন পাকিস্তানকে ধর্তব্যের মধ্যেই আনে না মেন ইন ব্লু। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা বা উইকেট তোলা-কোনও কিছুতেই উচ্ছ্বাস দেখায় না ভারত। বাসিতের তোপ, প্রাক্তন ক্রিকেটারদের দিকে এভাবে আঙুল তোলা মোটেই মানায় না শাদাবদের। এমনকি পাক অলরাউন্ডারকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি বাসিত। সবমিলিয়ে প্রাক্তন বনাম বর্তমানের দ্বন্দ্বে বিদ্ধ পাক ক্রিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়