শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমবার প্রকাশ্যে অভিষেক শর্মা, পাকিস্তা‌নের বিরু‌দ্ধে খেলবেন?  

স্পোর্টস ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেলেও কবে পুরো ফিট হয়ে মাঠে নামবেন অভিষেক শর্মা, জানা নেই। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলে ইঙ্গিত মিলেছে সূর্যকুমার যাদবের মন্তব্যে। তবে ভারতীয় শিবিরে আশার খবর, ড্রেসিংরুমে থাকছেন অভিষেক। তিনি কেমন আছেন, সেই প্রশ্নের জবাবও দিয়েছেন।

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ভিডিও তুলছিলেন অর্শদীপ সিং। সেখানেই দেখা যায় ভারতীয় ওপেনারকে। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, যথেষ্ট ক্লান্ত তিনি। তবে ভিডিওতে অর্শদীপের প্রশ্নের জবাব দেন। অভিষেক বলেন, “ডাল-ভাত খাচ্ছি, বেশ ভালো। তবে আমি খুব একটা ভালো নেই।” অর্শদীপের প্রশ্ন, “তোমাকে তো বেশ রোগা লাগছে?” সেটার স্পষ্ট জবাব অবশ্য দেননি অভিষেক। 

উল্লেখ্য, পেটের সমস্যার কারণেই অভিষেকের ওজন হুহু করে কমেছে বলে শোনা গিয়েছিল। তাঁকে দেখেও বেশ রোগা লাগছে বলেই জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরাও।

উল্লেখ্য, অসুস্থতা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অভিষেক। কিন্তু প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি অভিষেক শর্মার। দিল্লি পৌঁছনো, কোচ গৌতম গম্ভীরের বাড়ি নিমন্ত্রণরক্ষা, হাসপাতালে ভর্তি-সমস্তই ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। 

বৃহস্প‌তিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলেও নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারেননি। মাঠে না হলেও অন্তত অভিষেককে চোখের দেখা দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধেও অভিষেক খেলবেন কিনা, সন্দেহ রয়েছে। 

১২ ফেব্রুয়া‌রি বৃহস্পতিবার টসের সময় অভিষেকের ফিটনেস নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “অভিষেক এখনও সুস্থ হয়নি। হয়তো আরও একটা-দু’টো ম্যাচ লাগবে। 

যার অর্থ, পাকিস্তান ম্যাচে বিস্ফোরক ওপেনার অনিশ্চিত। ম্যাচের পর বরুণ চক্রবর্তী জানান, অভিষেক এখন অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেককে খেলানো যাবে কিনা, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়