শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট বিশ্বে ফের বয়কট কাণ্ড, পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন আফগান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের প্লেয়ার অকশন থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগানিস্তানের একাধিক তারকা ক্রিকেটার।

সম্প্রতি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বয়কট পরিস্থিতি মিটে যাওয়ার পর ফের আফগান ক্রিকেটারদের এই পদক্ষেপে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্রমেই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাড়ছে। পিএসএল সূত্রে খবর, মুজিব উর রহমান, সেদ্দিকুল্লাহ আতাল, মহম্মদ নবি, ওয়াকার সালামখেল ও ফজলহক ফারুকির মতো তারকা আফগান ক্রিকেটাররা বুধবার লাহোরে অনুষ্ঠিত হতে চলা নিলামের জন্য শুরুতে নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। --- আজকাল

নিলামের আগেই তারা সবাই সরে দাঁড়ান বলে জানা গিয়েছে। তবে আফগান ক্রিকেটাররা আচমকা এই সিদ্ধান্ত নেননি। আফগান ক্রিকেটারদের এই সিদ্ধান্ত আসে পেশোয়ার জালমির সঙ্গে সরাসরি চুক্তিতে থাকা আফগান ওপেনার রামানুল্লা গুরবাজকে দলে নেওয়ার পর শুরু হওয়া ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে।

বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন গুরবাজ। গোটা ঘটনার সঙ্গে অনেকটাই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে পূর্ববর্তী বিতর্কের ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির পুরো বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, আফগানিস্তানের কয়েকজন খেলোয়াড় নিলামের তালিকায় থাকলেও কোনও ফ্র্যাঞ্চাই
তাদের দলে নেয়নি।

একইসঙ্গে তিনি স্বীকার করেন, এর পেছনে রাজনৈতিক বাস্তবতার বড় ভূমিকা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কারণে গুরবাজকে সই করানোর পর পেশোয়ার জালমিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। গুরবাজ নিজে পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর অন্য আফগান খেলোয়াড়রাও মনে করেছেন, সমালোচনা এড়াতে সরে দাঁড়ানোই শ্রেয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে, সমস্ত জটলা কাটিয়ে রবিবার কলম্বোতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং ভারত।

তবে জানা গিয়েছে, রবিবার কলম্বোতে উপস্থিত থাকবে বাংলাদেশও। সূত্র মারফত খবর, এশিয়ার শীর্ষ পাঁচটি ক্রিকেট বোর্ডের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান বৈঠকের দিনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এশিয়ার শীর্ষ পাঁচটি ক্রিকেট বোর্ডকে নিয়ে বৈঠক করবে। কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়