শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩১ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশাজনক ভাবে হেরেছে আফগানিস্তান। দুইবার সুপার ওভারের পরও প্রোটিয়াদের হারাতে পারেনি আফগানরা। এমন হারের পর শাস্তির মুখে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ নবী।

আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা গুনতে হলো নবীকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।

আইসিসি জানায়, নবী লেভেল–১ অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। তিনি আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।

ঘটনা ম্যাচ চলাকালীন ১৪তম ওভারের শুরুতে। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির পর একটা রিস্টব্যান্ড নিয়ে আপত্তি জানান নবী। তার কথা না শোনায় আম্পায়ারের সাথে তর্কে জড়ান আফগানিস্তানের তারকা এ অলরাউন্ডার। যার কারণে শাস্তির মুখে পড়েছেন তিনি।

রোমাঞ্চকর এ ম্যাচে প্রোটিয়াদের কাছে ডাবল সুপার ওভারে হেরেছে আফগানিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করে প্রোটিয়ারা। 

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও থামে সমান রানে। এরপর সুপার ওভারে গড়ায় ম্যাচ। প্রথম সুপার ওভারে আফগানিস্তানের ১৭ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারাও তোলে ১৭ রান। তবে পরের বার জয় হয়েছে এইডেন মার্করামদের। আগে ব্যাট করে ২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যা তাড়া করতে পারেনি আফগানিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়