শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অদম্য বাংলাদেশ টি ২০ কাপ:

শেষ তিন ওভারে ম্যাচ উল্টে দিলেন মুস্তাফিজ, দুর্বারকে হারিয়ে চ্যাম্পিয়ন ধূমকেতু

শেষ ৩ ওভারে দুর্বারের দরকার ৩১ রান, হাতে ৭ উইকেট, ক্রিজে দুই থিতু ব্যাটার নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। এমন পরিস্থিতিতে দুর্বারই ছিল ফেভারিট। 

কিন্তু শেষ ৩ ওভারের দুটিই যে বাকি ছিল মুস্তাফিজুর রহমানের! ‘কাস্টার মাস্টার’ ফিজ মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ১৮তম ওভারে বোলিংয়ে ফিরেই আউট করলেন সোহানকে।

ভাঙলেন তার সঙ্গে আফিফের ৯৪ রানের জুটি। ওই ওভারে মুস্তাফিজ দিলেন মাত্র ৪ রান। 
১৯তম ওভারে রিশাদ হোসেন ১১ রান দিলেও নেন সাব্বির রহমানের উইকেট। শেষ ওভারে জয়ের জন্য দুর্বারের প্রয়োজন ছিল ১৬ রান।

তবে মুস্তাফিজের আরেকটি বুদ্ধিদীপ্ত ওভারে আফিফ ও মোহাম্মদ সাইফউদ্দিন মিলে নিতে পারেন মাত্র ৮। ব্যস! দুর্বারকে ৭ রানে হারিয়ে অদম্য বাংলাদেশ টি ২০ কাপে চ্যাম্পিয়ন হলো ধূমকেতু। 
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২০৮ রান করেছিল লিটন দাসের ধূমকেতু। বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।

তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ১৪৯ রান। 
জবাবে হাবিবুর রহমানের বিস্ফোরক শুরুর পর আফিফ ও সোহানের দারুণ ইনিংসও জেতাতে পারেনি দুর্বারকে। মুস্তাফিজের শেষের ঝলকে দলটি ৫ উইকেটে ২০১ রানে থামে। 

এই মুস্তাফিজকেই আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনেক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।

তাই ধূমকেতু, দুর্বার, দুরন্ত—এই তিন দল নিয়ে মিরপুরে অদম্য বাংলাদেশ টি ২০ কাপ আয়োজন করে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা দল নিয়েই গড়া হয় ধূমকেতু। লিটনের নেতৃত্বাধীন এই দলইি আজ চ্যাম্পিয়ন হলো।

সংক্ষিপ্ত স্কোর

ধূমকেতু : ২০ ওভারে ২০৮/৩ (তানজিদ ৮৮*, সাইফ ৭৯, লিটন ১৫, হৃদয় ১৩*; হাসান ১/৩১, আলিস ১/৩৩, সাইফউদ্দিন ১/৪০)।

দুর্বার: ২০ ওভারে ২০১/৫ (হাবিবুর ৬৭, আফিফ ৬০*, সোহান ৫৪; মুস্তাফিজ ২/৩৩, নাসুম ১/৩৪, শরীফুল ১/৩৭, রিশাদ ১/৩৯)।

ফল : ধূমকেতু ৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ফাইনাল : তানজিদ হাসান তামিম (ধূমকেতু)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়