শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যান্ড পাত্তাই পেলো না, যুব এ‌শিয়া কাপ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি ইংলিশ যুবারা। তাদের হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আয়ুশ মাহাত্রের ভারতীয় দল।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩১১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ভারতের জয়ের ব্যবধান ১০০ রান।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। তবে আরেক ওপেনার বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান। একের পর এক ছক্কা ও বাউন্ডারি মারেন তিনি। ৫৫ বলে তুলে নেন সেঞ্চুরি। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে দ্রুততম। ---ডেই‌লি ক্রিকেট

ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল সূর্যবংশীর সামনে। তবে ৮০ বলে ১৭৫ রানে থামেন তিনি। ইনিংসটিতে সমান ১৫টি করে ছক্কা ও বাউন্ডারি মেরেছেন সূর্যবংশী।

এছাড়াও ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক আয়ুশ। ৫১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। শেষের দিকে ২০ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেছেন কানিষ্ক চৌহান।

ইংল্যান্ডের হয়ে ৮ ওভারে ৬৩ রান দিয়ে জেমস মিন্টো। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সেবাস্তিয়ান মরগান ও অ্যালেক্স গ্রীন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের প্রথম ৫ ব্যাটারের প্রত্যেকেই শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ৪১১ রান তাড়া করতে যেমন ব্যাটিং করার প্রয়োজন ছিল তা করতে পারেননি কেউই। ৫৬ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেছেন বেন ডকিন্স। ২৮ বলে ৪৫ রান করেছেন বেন মায়েস।

থমাস রিউ আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে করেছেন ৩১ রান। চেষ্টা করেছিলেন কালেব ফ্যালকনার। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শেষের ব্যাটাররা। ফলে তার ৬৭ বলে ৯ বাউন্ডারি ও ৭ ছক্কায় করা ১১৫ রানের ইনিংস দলের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আরএস অব্রিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়