শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবি অনুরোধ করেছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে। কিন্তু আইসিসি তাদের অনুরোধ না রেখে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। তাদের পরিবর্তে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। 

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাদের পক্ষ থেকে বলা হয়, অংশ না নেয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে এসএলসির বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর শঙ্কা।   এসএলসি জানিয়েছে, অতীতে নিরাপত্তাজনিত কারণে যখন অনেক দেশ পাকিস্তানে সফর করতে আগ্রহী ছিল না, তখন শ্রীলঙ্কাই সেখানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালু রাখতে ভূমিকা রেখেছিল। তাদের ভাষ্যমতে, সংহতি জানাতে এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে আমরা তখন সফর করেছিলাম। -- সময়‌নিউজ

ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি শ্রীলঙ্কার চিঠি পেয়েছে। ‘হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এরপরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়