শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত ম্যাচ বয়কটের প্রয়োজন ছি‌লো: মোহাম্মদ ইউসুফ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত কঠিন, কিন্তু দরকারি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেকে ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সেই সাথে তিনি মনে করেন, বিশ্ব ক্রিকেটে সুবিধাবাদী প্রভাব কাজ করে, যা বন্ধ করা দরকার।

রোববার পাকিস্তান সরকার জানিয়েছে, বিশ্বকাপে খেলবে সালমান আলী আগার দল। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সরকারি ঘোষণা না এলেও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর যে পাকিস্তানের এমন সিদ্ধান্ত তা স্পষ্ট।

নিরাপত্তা ইস্যুর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার অনুরোধ করেছিল বিসিবি। কিন্তু আইসিসি বিসিবির কথা না শুনে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। যা মোটেও ভালোভাবে নেয়নি পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই সাথে দিয়েছিলেন বিশ্বকাপ বয়কটের আভাস। শেষ পর্যন্ত যা ভারত ম্যাচ বয়কটে গিয়ে ঠেকেছে।

পাকিস্তানের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সরকারের নেওয়া এই অবস্থানটি কঠিন হলেও দরকারি। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবে না। আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াই।’

 নিরাপত্তাশঙ্কায় ভারতে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পক্ষেও সরব ছিলেন ইউসুফ। সেসময় তিনি আইসিসির সমালোচনা করে লিখেছিলেন, ‘একটি খেলা, যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।

এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘শুরুটা ভারতের ‘নো হ্যান্ডশেক’ দিয়ে...এরপর কি দেখা গেল, পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সরে গেল। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি কোনোভাবেই ভালো সময় নয়। উদ্বিগ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়