শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বন্ধ কর‌তে  বাংলাদেশ ও পাকিস্তান নিপাহ ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে: দাবি ভারতের

স্পোর্টস ডেস্ক : বিবিসির এক সংবাদে বলা হয়েছে, ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব গভীর ভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি বিশেষ ভাবে নজরে রাখার মূল কারণ যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের দশটি মরনঘাতি রোগের মাঝে একটি। 

এমতাবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরণের শঙ্কার কথা উঠলেও, তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে নিপাহ ভাইরাসের প্রার্দুভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। 

এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার মাধ্যমে আতঙ্ক তৈরী করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করছে না বাংলাদেশ।  -- সময়‌নিউজ

যে কারণে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে টাইগারদের। রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে পাকিস্তানও যায় না ভারতে। তাই সম্প্রতি নিপাহ ভাইরাস নিয়ে হওয়া খবরের দায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত।

এমতাবস্থায় প্রশ্ন উঠছে যেহেতু ভারতের কলকাতা শহরে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আছে। সেখান থেকে ম্যাচ সরিয়ে ফেলা হবে কিনা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেয়ার মতো কোনো শঙ্কা নেই। 

পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ আছে। তবে সরকার বা রাজ্যকর্তারা ভিন্ন পরামর্শ না দেয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতো খেলা চালিয়ে যাবো বিসিসিআই। এই মুহূর্তে নিপাহ ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো ধরণের শঙ্কা নেই।

বিসিসিআই কর্তা শঙ্কার বিষয়টি উড়িয়ে দিলেও, ভারত সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থা বিষয়টি হালকা ভাবে নিচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিপাহ ভাইরাস সংক্রান্ত বিষয়টি রাষ্ট্র ও রাজ্যের পক্ষ থেকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ, ল্যাব টেস্ট এবং মাঠ পর্যায়ে অনুসন্ধান বাড়ানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্বাস্থ্য সেবার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এমন পরিস্থিতির মাঝে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়