শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মিনিট মিরর।

শনিবার (৩১জানুয়া‌রি) বিশ্বকাপের জন্য প্রস্তুত করা জার্সি উন্মোচন করার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের পর। তবে পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনিবার্য কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। --- ডেই‌লি ক্রিকেট

গুঞ্জন উঠেছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণে জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে জানা গিয়েছিল, ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করবে পাকিস্তান। এখনও এই ব্যাপারে কিছু জানা যায়নি। তাই ধারনা করা হচ্ছে, বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার মধ্যে জার্সি উন্মোচন করতে চাইছে না পিসিবি।

তবে পিসিবির পক্ষ থেকে জার্সি উন্মোচনের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে।

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পাকিস্তান। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ বয়কট না করলেও, ভারত ম্যাচ বয়কট করতে পারে তারা।

আগামী ৭ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে বৈশ্বিক এ আসর। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়