শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ‌ না থাকার কার‌ণে প্রতীকি প্রতিবাদ জানানোর অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেবে পিসিবি 

স্পোর্টস ডেস্ক : টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি। তার আগে গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এই দুটি ম্যাচে যদি সালমান আগার দল জেতে, তাহলে ভারত ম্যাচ এড়িয়ে যাবে তারা। 

গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচ জিতলে ভারত ম্যাচ না খেলেও গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য সহজ হবে।

এক সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান যদি এই দুটি খেলায় জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা শক্তিশালী হবে। 

এছাড়া বাংলাদেশের বাদ পড়ার কারণে বিশ্বকাপ চলাকালে অসন্তোষ প্রকাশে প্রতীকি প্রতিবাদ জানানোর অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেবে পিসিবি। একই সূত্র বলেছেন, ‘বিশ্বকাপ চলাকালে প্রতিবাদ জানাতে চেয়ে আইসিসির কাছে একটি লিখিত চিঠি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে বিশ্বকাপ পুরোপুরি বয়কট করলে পাকিস্তান আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে পারে। একই প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির আইনি উপদেষ্টারা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সতর্ক করেছে, বিশেষ করে ভারতের বিপক্ষে। এমন কিছু করলে সম্প্রচার চুক্তি লংঘনে বিপদে পড়তে পারে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়