শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চলছে। বোর্ডের নীতিগত সিদ্ধান্তের পরই দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে, ফলে আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে মাঠে দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।

সাকিব ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মাটিতে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত নামেননি। এরপর পাকিস্তান ও ভারতের সফরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি, ফলে পরিকল্পিত অবসরের ভাবনাও ভেস্তে যায়।

সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি ভালোভাবে একটি সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা এখনও রাখছেন। তার ভাষ্য, যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে।

গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড পরিচালকরা জানান, তার পুনরায় অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছেও অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তাকে দেশে খেলতে খেলতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, জি, আলোচনা চলমান আছে।

সূত্র: নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়