শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:১০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এ লিগকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে চরমে। এবার তার ব্যতিক্রম নয়। বিশেষ করে বিপিএলের খুটিনাটি বিষয়ে জানার ব্যাপারে দর্শকদের ব্যাপক আগ্রহ। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাইজমানির বিষয়টি।

শুক্রবার চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেখ মাহেদী হাসানের দলকে হারিয়ে ২ কোটি ৭৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

ফাইনালে হেরে যাওয়া চট্টগ্রামের পকেটেও ঢুকেছে বড় অঙ্কের টাকা। বিপিএল শুরুর আগে নানা নাটকের জন্ম দেওয়া দলটি সবার আগে উঠেছিল ফাইনালে। তবে শিরোপা জেতা হয়নি। প্রাইজমানি হিসেবে তারা পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তানজিদ হাসান তামিম। বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এমন কীর্তির পর ম্যাচ সেরা হয়ে ৫ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এ ওপেনার।

সবশেষ বিপিএলে ১২ ম্যাচে ৩ ফিফটিতে ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। যার ফল স্বরুপ ৫ লাখ টাকা ঢুকেছে তার পকেটে। বিপিএলে নতুন রেকর্ডের জন্ম দেওয়া শরীফুল ইসলাম জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। গত বছর ২৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে টপকে গেছেন তিনি। সেই সাথে জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার (৫ লাখ টাকা)। আর টুর্নামেন্ট সেরা হয়ে পেয়েছেন ১০ লাখ টাকা।

ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতা রিপন মন্ডল পেয়েছেন ৩ লাখ টাকা। সেরা ফিল্ডারের পুরস্কার জেতা লিটন কুমার দাসও পেয়েছেন সম পরিমাণ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়