শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সূচি মেনে ভারতে খেলতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি না থাকার পরও বিসিবি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানায়। শ্রীলঙ্কা এই বিশ্বকাপের যৌথ আয়োজক হলেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে আইসিসি অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে একাধিক স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন চালায়। সেই মূল্যায়নের ভিত্তিতেই আইসিসি সিদ্ধান্তে পৌঁছায় যে, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তারা কিংবা সমর্থকদের জন্য কোনো বাস্তব নিরাপত্তা ঝুঁকি নেই।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উত্থাপিত উদ্বেগ নিরসনে আইসিসি দীর্ঘ ও বড় আকারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে একাধিক দফা বৈঠক করা হয়েছে। এর মধ্যে ভার্চুয়াল ও সরাসরি বৈঠক দুটোই ছিল।’

আইসিসি জানায়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত সব উদ্বেগ পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ও স্বাধীন বাইরের বিশেষজ্ঞদের দিয়ে নিরাপত্তা মূল্যায়ন করানো হয়েছে এবং কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ টুর্নামেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা বিসিবিকে জানিয়েছে। এসব নিশ্চয়তা আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাসহ একাধিক পর্যায়ে আলোচনা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসির মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব বিবেচনায় নিয়ে এবং বৃহত্তর প্রভাব মাথায় রেখে প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এ বিষয়ে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়া হয়।  নির্ধারিত সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় আইসিসি তাদের নীতিমালা ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল নির্বাচন করে। উৎস: চ্যানেল24

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়