শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডে আর খেল‌বেন না ব্রা‌জি‌লিয়ান কাসেমিরো

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

ইউনাইটেডের ভবিষ্যৎ স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনায় কাসেমিরোকে না রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে ব্রাজিলিয়ান এই তারকার অনুরোধে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার। --- অলআউট স্পোর্টস

মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও ক্লাব কর্তৃপক্ষ সেটি করতে আগ্রহী নয় বলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৮টি শিরোপা জেতা কাসেমিরো ২০২২ সালের আগস্টে প্রায় ৬ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন। তবে ইংলিশ ক্লাবটিতে তেমন সাফল্য পাননি তিনি।

ইউনাইটেডের বাজে সময়ের মাঝে নিজেকেও সবসময় সেভাবে মেলে ধরতে পারেননি এই মিডফিল্ডার। ২০২৩ সালে নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ জয়ের ফাইনালে হেড থেকে গোল করেছিলেন তিনি। পরের বছর ক্লাবের হয়ে জেতেন এফএ কাপ। সব মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১৪৬ ম্যাচে ২১ গোল করেছেন কাসেমিরো।

বিদায় বার্তায় কাসেমিরো বলেন, “সারাটা জীবন আমি ম্যানচেস্টার ইউনাটেডকে নিজের কাছে রাখব। এই স্টেডিয়ামে পা রাখার পর প্রথম দিন থেকেই ওল্ড ট্র্যাফোর্ডের নিবেদন ও ভালোবাসা আমি অনুভব করেছি, যা এই স্পেশাল ক্লাবের সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।

এখনই বিদায় বলার সময় হয়নি। আগামী চার মাসে আরও অনেক স্মৃতি গড়ার পালা আছে। একসঙ্গে আরও অনেক লড়াই বাকি, আমার সবটুকু মনোযোগ থাকবে ক্লাবকে সফল করে তুলতে সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়