শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ মেহেদির অলরাউন্ড নৈপুণ্যে রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বিপিএল শুরুর আগে সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছিল চট্টগ্রাম রয়্যালসকে। তবে বিসিবি মালিকানা পাওয়ার পর বদলে যায় চিত্র। দুর্দান্ত পারফরম্যান্স করে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে তারা। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্লে-অফে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে এগাচ্ছিলো চট্টগ্রাম। পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৩১ রান তোলে তারা। দলীয় ৬১ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৩৮ বলে ৩০ রান করে ফেরেন নাঈম শেখ।

তিনে ব্যাট করতে নেমে ১৪ বলে ২০ রান করে ফেরেন হাসান নাওয়াজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মির্জা বাগ। ৮ বলে ১১ রান করে আসিফ আলী আউট হলে বাগকে সঙ্গে দেন মাহেদী। তবে ১৯তম ওভারে শেষ বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন বাগ। ৪৭ বলে ৪৬ রান করেন তিনি।

শেষ ৬ বলে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ৯ রান। প্রথম বলে সিঙ্গেল নেন আমির জামাল। পরের বলে ছক্কা এবং তৃতীয় বলে দলের জয় নিশ্চিত করেছেন ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকা শেখ মাহেদী।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মিরপুরের স্লো-উইকেটে শুরুতে দেখে শুনেই এগাচ্ছিলো রাজশাহীর  ‍দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও তানজিদ তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৩০ রান।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাচ আউট হন ফারহান। ১৯ বলে ২১ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পরের বলেই ডাক আউট হন মুশফিকুর রহিম। ১০ বলে ৩ রান করে আকবর আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন তামিম। কিন্তু এই ওপেনিং ব্যাটারও ফিফটি তুলতে পারেনি। ৩৭ বলে ৪১ রান করে নাওয়াজের বলে ক্যাচ আউট হন তিনি।

এরপর উইকেট মিছিলে যোগ দেন জেমি নিশাম (৬) ও রায়ান বার্ল (৩)। তবে পিচে এসেই ব্যাট চালাতে থাকেন গাফার সাকলাইন। তবে ১৯তম ওভারে প্রথম বলে কট বিহাইন্ড হন তিনি। ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।

এরপর ৮ বলে ১০ রান করে ফেরেন রিপন মন্ডল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৩৩ রান তুলতে পারে রাজশাহী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়