শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের বাছাই‌য়ে পাপুয়া নিউ‌গি‌নি‌কে সহজেই হারালো বাংলাদেশ

এল আর বাদল: দারুণ খে‌লে‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স অব্যাহত রাখল লাল সবু‌জের দল। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় টাইগ্রেসরা।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৮ রান। 

ইনিংসের শেষভাগে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের রং বদলে দেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে শান্ত ও পরিণত ব্যাটিংয়ে অপরাজিত ৩৪ রান করেন সোবহানা মোস্তারি, করেন ২৪ বল।

শুরুর ভিত গড়ে দেন ওপেনার দিলারা আক্তার, তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের সেরা পারফরমার শারমিন আক্তার সুপ্তাও ধারাবাহিকতা বজায় রেখে যোগ করেন ২৮ রান। সম্মিলিত এই ব্যাটিং প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৩৮ রান। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি রানআউট তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় বাংলাদেশের পক্ষে।

বাংলাদেশের বোলাররা দায়িত্ব ভাগাভাগি করে নেন। সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলার প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন পুরো ইনিংসজুড়ে। এই জয়ে গ্রুপ 'এ'-তে অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়