শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে গত বছরটা দারুণ কাটিয়েছেন টাইগার এ পেসার।

শুধু জাতীয় দলের জার্সিতে নয়, ফ্র্যাঞ্চাইজি লিগেও ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ফিজ। যার ফলস্বরূপ 'উইজডেন'- এর বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন কাটার মাস্টারখ্যাত এ পেসার। বাংলাদেশ থেকে আর কোনো ক্রিকেটার নেই এই দলে। ----- ডেই‌লি ক্রিকেট

ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন এই তালিকায়। 

ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক চর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন, চার ও পাঁচে যথাক্রমে দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান ও ডোনোভান ফেরেইরা। ছয় ও সাতে টিম ডেভিড ও সুনীল নারাইন।

এরপর পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। তারপর দুই পেসার জ্যাকব ডাফি ও মুস্তাফিজুর রহমান। এগারো নম্বরে বরুণ চক্রবর্তী। 

উইজডেনের বর্ষসেরা একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়