শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতের মাঠে গড়াবে আসর। তবে সীমান্ত বিষয়ক সমস্যা এবং নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে খেলবে না।

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এসেছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর। রেকর্ড ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের কাছে বিক্রি হওয়া তারকা পেসার মোস্তাফিজকে নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতের ভেন্যুতে খেলতে রাজি নয়।

আইসিসির প্রতিনিধি ইতোমধ্যে বাংলাদেশে এসে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে বাংলাদেশ দল পরিস্থিতি স্পষ্ট করে জানিয়েছে।

এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ যে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলবে না, তা বৈধ মনে করছে ইসলামাবাদ। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সমস্যা সমাধান না হলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখানে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। পাকিস্তান পক্ষ জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৈধ, এ বিষয়ে কাউকে জোর দেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়