শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ম্যাচে বড় জয়, চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শেষ ঢাকার

রাজশাহীকে হারিয়ে বিপিএলের শুরুটা দারুণ করেছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু পরের ম্যাচগুলোতে হোঁচট খেতে হয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। ফলে এবারেও প্লে-অফ খেলার সুযোগ পায়নি তারা। কিন্তু চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শেষটা ভালো করেছে মিঠুন-সাইফরা।

রোববার (১৮ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ১৭১ রানের বড় লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। এতে ৪২ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। এই জয়ে ১০ ম্যাচে ৩ জয় ও ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ডাক আউট হন মোহাম্মদ হারিস। ৭ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন জয়। এদিন ডাক মারেন সাদমানও।

দলের হয়ে নাঈম শেখ ২১ বলে ১৮ রান, হাসান নাওয়াজ ২১ বলে ১৯ ও আসিফ আলী ১২ রান করে আউট হলে ৭৫ রানে ৭ উইকেট হারায় চট্টগ্রাম। তবে লড়াই করতে থাকেন আমির জামাল। ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

শেষ পর্যন্ত শরিফুল ১৪ রানে অপরাজিত থাকলেও ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। এতে ৪২ রানের জয় পায় ঢাকা।

ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও তাসকিন আহমেদ ৩টি, ইমাদ ওয়াসিম ও তোফায়েল আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ঢাকা। উসমান খান ৬ বলে ১৬ রান করে আউট হলেও পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে দলটি। 

তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেনি জুবাইদ আকবরী। ৩০ বলে ২৯ রান করেন তিনি।

পরের বলে ডাক আউট হন শামীম পাটোয়ারী। এরপর ৪৪ বলে ৭৩ রান করে ক্যাচ আউট হন সাইফ। ৯ বলে ৯ রান করে তার দেখানে পথে হাঁটেন সাব্বির। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে মিঠুন ১২ বলে ১৫ রান এবং ৮ বলে ১২ রান করে সাইফউদ্দিন আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে ১ বল বাকি থাকতে ১৭০ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়