শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম শ্রেণি ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে। প্রথম শ্রেণি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জয়ের কীর্তি গড়েছে পাকিস্তান টিভি (পিটিভি)। ৪০ রানের লক্ষ্য দিয়ে ২ রানের জয় পেয়েছে তারা।

শনিবার করাচিতে সুই নর্দার্নের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন এই বিশ্ব রেকর্ড গড়েছে পিটিভি। সুই নর্দার্নের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। -- অলআউট স্পোর্টস

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার ঘটনা ঘটেছিল ১৭৯৪ সালে। লর্ডসের পুরোনো মাঠে এমসিসির বিপক্ষে ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানে জিতেছিল ওল্ডফিল্ড।

৪০ রানের লক্ষ্য তাড়ায় সুই নর্দার্ন ১৯ ওভার ৪ বলে গুটিয়ে যায় ৩৭ রানে। ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার আলী উসমান। বাকি ৪টি উইকেট নেন ডানহাতি ফাস্ট বোলার আহমেদ বাট। এই দুই বোলার ছাড়া ইনিংসে আর কেউ বোলিং করেননি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় পিটিভি। জবাবে ৭২ রানের লিড নেওয়া সুই নর্দার্নের ইনিংস থামে ২৩৮ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে যায় পিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়