শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  আফগানিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার শাপুর জাদরান 

স্পোর্টস ডেস্ক : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগান ক্রিকেটার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ বছরের আফগান ক্রিকেটার শাপুর জাদরান। জানা যায়, বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। এবার মাত্র ৩৮ বছর বয়সেই অসুস্থতার কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন শাপুর।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। রিফিউজি হয়ে দীর্ঘদিন পাকিস্তানে কাটিয়েছেন তিনি। সেই সময় মহম্মদ নবি, দওলাত জাদরানদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৯ সালে আফগানিস্তান যখন প্রথম ওয়ানডে খেলে, সেই দলে ছিলেন শাপুর। 

নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হারলেও ৪ উইকেট তুলেছিলেন তিনি। গত বছর জানুয়ারিতেই অবসর নেন। সেই শাপুরই বছর ঘুরতে না ঘুরতে মৃত্যর সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তাঁর এক ঘামাই জাদরান জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় শাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যদিও কী হয়েছে তা জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকেও কোনও মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, তাঁর রক্তের শ্বেতকণিকার পরিমাণ বিপজ্জনকভাবে কমে গিয়েছে। সেই কারণেই স্বাস্থ্যের অবনতি হয়েছে। শাপুরের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন দেশ ও বিদেশের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি–২০ তে ৩৭টি উইকেট পেয়েছেন শাপুর। সে দেশের ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। 

২০১৭ সালে কাবুলে জঙ্গি হানার কবলে পড়েছিলেন। অজ্ঞাত আততায়ী তাঁকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবারও মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন শাপুর?‌

  • সর্বশেষ
  • জনপ্রিয়