শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের! রশিদদের বিদেশের লিগে খেলায় কড়াকড়ি

স্পোর্টস ডেস্ক : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ছিল আফগান বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এ বার থেকে চাইলেই সব দেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না রশিদ খানেরা। সর্বাধিক তিনটি দেশের লিগে তাঁদের খেলার অনুমতি দেওয়া হবে।

২০২৬ সালের অক্টোবর মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। পাঁচ দলের সেই প্রতিযোগিতায় খেলতেই হবে আফগানিস্তানের ক্রিকেটারদের। তার বাইরে আরও তিনটি লিগে খেলতে পারবেন তাঁরা। --- আনন্দবাজার

দেশের হয়ে খেলার সময় যাতে ক্রিকেটারেরা তরতাজা থাকেন, তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে তারা বলেছে, “ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ধকল সামলাতে বোর্ড নতুন নীতি নিয়েছে। আফগানিস্তান প্রিমিয়ার লিগ ছাড়া বছরে আরও তিনটি লিগে আফগান ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হবে। দেশের হয়ে খেলার সময় যাতে ক্রিকেটারদের সমস্যা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত।

রশিদ ছাড়াও নুর আহমেদ, মুজিব উর রহমান, মহম্মদ নবি, আল্লা গজ়নফর, রহমানুল্লা গুরবাজ়ের মতো ক্রিকেটার বিভিন্ন দেশের লিগে খেলেন। রশিদ টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক উইকেটের মালিক। আইপিএলে গুজরাত টাইটান্স ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্টারন্যাশনাল টি২০, মেজর লিগ ক্রিকেটে খেলেন তিনি। কিন্তু এ বার থেকে মাত্র তিনটি লিগে খেলতে পারবেন তিনি। ফলে আর্থিক ক্ষতি হবে রশিদ-সহ আফগান ক্রিকেটারদের।

সামনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে আফগানিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আমিরশাহিতে এই সিরিজ় খেলবে তারা। তার পর বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন রশিদেরা। তার আগেই তাঁদের বিদেশের লিগে খেলায় কড়াকড়ি করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়