শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মিচেলের শতকের কল‌্যা‌ণে ভারতকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিপর্যয় কাটিয়ে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভালো সংগ্রহ গড়েছিল ভারত। এরপর বল হাতেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে নিউ জিল্যান্ড।

বুধবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৪ রান তোলে ভারত। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা। ---- অলআউট স্পোর্টস

ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১৩১ রানে অপরাজিত থাকেন মিচেল। ডানহাতি এই ব্যাটার ১১৭ বলের ইনিংসটি সাজান ১১ চার ও ২ ছক্কায়। এই নিয়ে সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি, যার মধ্যে তিন অঙ্কের দেখা পেয়েছেন দুইবার।

৭০ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিতকে (২৪) ফিরিয়ে এই জুটি ভাঙেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ফিফটি হাঁকানোর পর কাইল জেইমিসনের শিকার হয়ে ফেরেন অধিনায়ক গিল (৫৬)। দ্রুত সাজঘরের পথ দেখেন শ্রেয়াস আইয়ার (৮) ও বিরাট কোহলি (২৩)।

১৯ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়া দলকে টেনে তুলতে পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে জুটি বাঁধেন রাহুল। জাদেজাকে (২৭) ফিরিয়ে ৭৩ রানের এই জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল।

২০ রান করা নিতিশ কুমার রেড্ডির বিদায়ের পর ৮৭ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন রাহুল। শেষ পর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটার অপরাজিত থাকেন ৯২ বলে ১১২ রানে।

লক্ষ্য তাড়ায় ৪৬ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬২ রানের জুটিতে দলের জয়ের ভিত গড়ে দেন মিচেল। ৮৭ রান করা ইয়ংকে ফিরিয়ে কুলদীপ যাদব এই জুটি ভাঙলেও এরপর আর কোনো উইকেট নিতে পারেনি ভারত। ৯৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা মিচেল। ৩২ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়