শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার আমাদের টাকা দেয় না, উল্টো ২৫–৩০% ট্যাক্স দিই—মেহেদী হাসান মিরাজ

ক্রিকেটাররা বাজে খেললেই একটা প্রশ্ন সব সময় ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন তোলেন তাদের আজ জবাব দিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের অধিনায়ক জানিয়েছেন, তারা নেন না, সরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন। 

আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দিই। হ্যাঁ, আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স দিই।

এর অর্থ আমরা সরকারকে টাকা দিই।’ সরকার থেকে যে টাকা নেওয়া হয় না সে বিষয়টা সবার জানা উচিত। এ সম্পর্কে মিরাজ বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদের টাকা দেয়। সরকার থেকে আমরা টাকা পাই না।

আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলেই পাই, আমাদের এভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো সবাইকে পরিষ্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা সবার জানা উচিত।’
অর্থ কোন জায়গা থেকে পান, সে বিষয়টাও স্পষ্ট করেছেন মিরাজ।

ওয়ানডে অধিনায়ক বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না। আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এ রকম নয়। আমরা যে টাকাটা পাই বেশির ভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে। আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।’

বিসিবির এখন পর্যন্ত যত টাকা আছে তাদের প্রত্যেকটা মানুষের অবদান আছে জানিয়ে মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়