শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর

স্পোর্টস ডেস্ক : কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল মেরি কম ও কারুং অনলেরের মধ্যে। অভিযোগ, ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত। মেরির সঙ্গে দু’বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অনলেরের। এত দিন পর অভিযোগের পর্ব শুরু হলো।

ক’দিন আগেই মেরি অভিযোগ করেছিলেন, তাঁর সব সম্পত্তি হাতিয়ে নিয়েছেন অনলের। তাঁর নাকি বাজারে প্রচুর দেনা। সেগুলো মেটাতেই এসব করেছেন অনলের, বলেছিলেন মেরি। এ বার অনলেরের পাল্টা অভিযোগ, বিয়ে ভাঙার ১০ বছর আগে থেকেই একাধিক পরকীয়ায় জড়িয়েছিলেন মেরি। তাঁর কাছে প্রমাণও রয়েছে বলে দাবি অনলেরের। ----- আনন্দবাজার

অনলের বলেছেন, “২০১৩ সাল থেকে এক জুনিয়র বক্সারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মেরি। সেই নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া হয়।’’ এখানেই শেষ নয়, মেরির দ্বিতীয় পরকীয়ার কথা জানিয়ে অনলের বলেছেন, ‘‘২০১৭ থেকে নিজের বক্সিং অ্যাকাডেমিতে নিযুক্ত এক কর্মীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল। ওদের হোয়াট্স‌অ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে আমার কাছে। কিন্তু আমি চুপ করে থেকেছি।

মেরি কিছু দিন আগে প্রথম মুখ খোলেন। বলেন, অনলেরকে স্বামী হিসাবে যেরকম ভেবেছিলেন, আসলে তিনি সেরকম নন। মেরির অভিযোগ, “সংসারের আর্থিক দিকে প্রথমে মাথা ঘামাতাম না। তখন পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু যখন মাথা ঘামাতে শুরু করলাম, তখন বুঝতে পারি, ভিতরে ভিতরে কী চলছে। ওর প্রচুর দেনা। আমার সম্পত্তি বন্ধক রেখে ধার করত। সেই দেনা শোধ করতে পারেনি। তাই আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে।

এর পরেই অনলের পরকীয়ার অভিযোগ এনেছেন মেরির বিরুদ্ধে। বলেছেন, সন্তানদের মুখ চেয়ে আইনি লড়াইয়ে যেতে চান না। কিন্তু সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ মানবেন না। বিয়ের ১৮ বছর পর ২০২৩-এর ডিসেম্বরে বিচ্ছেদ হয় মেরি এবং অনলেরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়