শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে বিরাট কোহলি

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন বিরাট কোহলি। রোহিত শর্মাকে পেছনে ফেলে ওয়ানডের এক নম্বর ব্যাটার এখন তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও।

সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিং অনুযায়ী, কোহলি ক্যারিয়ারে ১১তমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন। প্রথমবার শীর্ষে ওঠেন ২০১৩ সালের অক্টোবরে। এখন পর্যন্ত মোট ৮২৫ দিন ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কাটিয়েছেন। যা ভারতীয় কোনও ব্যাটারের ক্ষেত্রে সর্বোচ্চ। সর্বকালের তালিকায় তিনি আছেন দশম স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। তিনি মোট ২ হাজার ৩০৬ দিন এক নম্বরে ছিলেন।

সম্প্রতি কোহলির ফর্ম ছিল চোখে পড়ার মতো। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা হওয়ার আগে শেষ চার ওয়ানডেতে তার ইনিংসগুলো ছিল ৭৪*, ১৩৫, ১০২ ও ৬৫*। তিনি এখন শুধু আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে ওয়ানডেতেই নিয়মিত খেলছেন। 

অন্যদিকে, শীর্ষস্থান হারানোর পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন রোহিত শর্মা। প্রথম ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৭১ বলে সর্বোচ্চ ৮৪ রান করা ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। তবে এই তিন ব্যাটারের পয়েন্টের ব্যবধান খুবই কম—কোহলির ৭৮৫, মিচেলের ৭৮৪ এবং রোহিতের ৭৭৫ পয়েন্ট। একটি বড় ইনিংসেই অবস্থান বদলে যেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়