শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।  টুর্নামেন্টের উদ্বোধনের দিন স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

অথচ যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। 

ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভারতের ভিসা না পাওয়া যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার হলেন- পেসার আলী খান, উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। 

পেসার আলী খান নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছে। ভিসা না পাওয়ায় তাদের ভারতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ যুক্তরাষ্ট্রের হয়ে খেলা পেসার আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। 

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা না পাওয়ার প্রেক্ষিতে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপাকে পড়বে। 

যেমন প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে আসা ইতালি দলে বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলেও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়