শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএলের ১২তম আসর। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা পর্বের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে। গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।

আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে। 

তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি।  শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।
 
আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd- এ।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব। রাউন্ড রবিন লিগের শেষ অংশসহ টুর্নামেন্টের ফাইনাল-প্লে অফ সবই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়