শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেট মাঠে আবার মৃত্যু। বৃহস্পতিবার (৮ জানুয়া‌রি)একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন মিজোরামের রঞ্জি ট্রফির প্রাক্তন ক্রিকেটার কে লালরেমরুয়াটা। বয়স হয়েছিল ৩৮। আইজলের কাছে মাউবকের বাসিন্দা। 

সাইরাং রেল স্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট গ্রাউন্ডে খালিদ মেমোরিয়ালের দ্বিতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। মিজোরামের ক্রিকেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালীন স্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁকে ফেরানো যায়নি।

ছাওয়ানপুই আইএলমভ সিসির বিরুদ্ধে ম্যাচ ছিল। খেলা চলতে চলতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠেই তাঁর শুশ্রূষা শুরু হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। তাঁর পরিবারের জন্য সমবেদনা জানায় মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানানো হয়, তাঁদের রাজ্যের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। একটি বিবৃতিতে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, 'আমাদের প্রার্থনা ওর পরিবারের সঙ্গে আছে। আশা করব ভগবান ওদের পাশে থাকবে।

লালরেমরুয়াটা রঞ্জি ট্রফিতে দু'বার মিজোরামকে প্রতিনিধিত্ব করেছে। সাতবার সৈয়দ মুস্তাক আলিতে খেলেন। ২০১৮ সালে মেঘালয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ২০২২ সালে নাগাল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন। মিজোরামের স্থানীয় ক্রিকেটেও পরিচিত নাম। 

একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য ছিলেন। তৃণমূল পর্যায় খেলাকে ছড়িয়ে দিতে সাহায্য করেন। তাঁর মৃত্যুতে সমবেদনা জানায় বিসিসিআইও। বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'কে লালরেমরুয়াটার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরামের প্রতিনিধিত্ব করেন। 

বিসিসিআই তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি সমবেদনা জানায়।' বোর্ডের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। মিজোরামের স্পোর্টস এবং ইউথ সার্ভিসেসের মন্ত্রী লালনিংলোভা হামার ক্রিকেটারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। ঘটনার পর অসম ক্রিকেট সংস্থা বৃহস্পতিবারের সমস্ত ম্যাচ বাতিল করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়