শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে নিবন্ধন করলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন পর্বের জন্য নাম নিবন্ধন করিয়েছেন ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে মোস্তাফিজ অন্যতম। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। বাঁ হাতি পেসার ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম নিবন্ধন করিয়েছেন সাকিব, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদদের মতো ক্রিকেটাররা।

সবার চেয়ে মোস্তাফিজকে পেয়ে যেন একটু বেশই উচ্ছ্বসিত পিএসএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজ সে প্রমাণই দিচ্ছে। এই পেসারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান। মোস্তাফিজ পিএসএলে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পিএসএলের নতুন পর্বে যোগ দেবেন ফিজ।’

পিএসএলের অভিজ্ঞতা মোস্তাফিজের জন্য নতুন নয়। এর আগে ২০১৮ সালের আসরেও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলেছেন তিনি। সেবার লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ৭ বছর পর পিএসএলে প্রত্যাবর্তনের অপেক্ষায় মোস্তাফিজ।

৮ দল নিয়ে পিএসএলের নতুন পর্ব শুরু হবে আগামী ২৩ মার্চ। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ২০ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের জন্য। পিএসএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সেবার দলটির হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, রিশাদ, মেহেদি হাসান মিরাজরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়