শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হিন্দুকেই বিশ্বকাপ দ‌লের অধিনায়ক করে ভারত‌কে কড়া বার্তা দি‌লো বাংলাদেশ

এল আর বাদল: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিল ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ সিদ্ধান্ত ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পরস্পরবিরোধী মন্তব্য ও আলোচনা।

ভারতের জনতা দল (ইউনাইটেড)-এর শীর্ষ নেতা কেসি ত্যাগি বিসিসিআইর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খেলাধুলায় রাজনৈতিক উত্তেজনার প্রভাব থাকা উচিত নয়, যদিও বর্তমান পরিস্থিতি তিনি উপলব্ধি করেন।

ত্যাগি বলেন, রাজনীতির সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তবে ভারতীয় উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে উদ্বেগ রয়েছে। সীমান্ত সন্ত্রাসের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে ভারতীয় সমাজ ক্ষুব্ধ যার প্রভাব পড়েছে ক্রিকেটের মতো খেলাতেও।

তিনি আরও বলেন, জনগণের আবেগ বিসিসিআইর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কিন্তু খেলা সংক্রান্ত সিদ্ধান্তে রাজনীতির আধিপত্য থাকা সমীচীন নয়।

বাংলাদেশের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের উদাহরণ টেনে কেসি ত্যাগি ভারতের অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসকে নিযুক্ত করেছে। এটি একটি শক্ত বার্তা বহন করে।

ত্যাগির ভাষায়, আমরা বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইপিএল থেকে একজন বাংলাদেশি ক্রিকেটারকে সরিয়ে দিয়েছি। অথচ বাংলাদেশ একজন সংখ্যালঘু হিন্দু ক্রিকেটারকে দলের অধিনায়ক করেছে। এতে আমাদের নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়