শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ সরানোর অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচি নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই, এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইনে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আবারও তোলা হলে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ঝুঁকির মূল্যায়ন তাদের কাছে নেই।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। তবে সর্বশেষ বৈঠকের পরও দুই পক্ষের অবস্থানে মিল দেখা যায়নি।

বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আইসিসির দৃষ্টিভঙ্গি বিসিবির অনুরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই জানা গেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগামী কয়েক দিনের মধ্যেই, সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানাতে পারে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে -৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে। সূত্র: কালবলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়