শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি চলছে ভার‌তে

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ৪ ম্যাচই ভারতে। যেখানে তিনটি কলকাতায় ও একটি মুম্বাইতে হওয়ার কথা।

কিন্তু সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর পরিস্থিতি গেলো বদলে। পুরো দলের নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ এখন আর ভারতে খেলতে চায় না বিশ্বকাপের ম্যাচগুলো।

ইতোমধ্যে আইসিসিকে দেওয়া মেইলে ভেন্যু পরিবর্তনের দাবিও জানিয়ে রেখেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের মতে আইসিসি দাবি আমলে নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতায় বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট বিক্রি ঠিকই চলছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর এমনটাই।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব বাবলু কোলে যেমনটা বলছিলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধাচারণ বা আন্দোলনের প্রভাব টিকিট বিক্রিতে পড়েনি। প্রথম দুই ম্যাচের টিকিট ছাড়া এ নিয়ে আজ পর্যন্ত তিন হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রথম ম্যাচের।'

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে নামার কথা ছিল লিটন দাসের বাংলাদেশের।

একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল টাইগারদের। নিজের শেষ ম্যাচটির ভেন্যু ছিল নেপালের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়