শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে খেলবে না বাংলাদেশ, বিশ্বকাপের সূচি বদলাতে কাজ শুরু আইসিসির: ভারতীয় সংবাদমাধ্যমের খবর

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে বিসিবি গতকাল আইসিসির কাছে চিঠি দিয়েছিল ভেন্যু পরিবর্তন করতে। একই দিনে ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসি যথেষ্ট ইতিবাচক। তবে গতকাল রোববার সাপ্তাহিক ছুটির কারণে কোনো সভা হয়নি। ক্রিকবাজের পর আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিসিবির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে আইসিসি।

টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড । গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সেক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলঙ্কা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। তবে বাকি চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড গত (শনিবার-রোববার) ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।

মোস্তাফিজকে পরশু আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে—এটা নিয়েই আলোচনা চলছে কয়েক দিন ধরে। নিরাপত্তাজনিত কারণে বিসিবি যে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে, সেটা যৌক্তিক মনে করেন পাইলট। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন,‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলব, বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই সুন্দর।সরকার থেকেও দেখবেন যে সুন্দর একটা তথ্য দিয়েছে। সব মিলিয়ে বলব যে খুবই ভালো সিদ্ধান্ত।

দেখুন একজন ক্রিকেটার মোস্তাফিজ..আমি কিন্তু কোনো বিতর্কিত বা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। আমার কাছে মনে হয় একজন ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন একটা দেশে, ভারতের মতো এত বড় একটা দেশে যেখানে ক্রিকেটের সংস্কৃতিটা কিন্তু খুবই ভালো। আমি বলি ভারতের ক্রিকেট সংস্কৃতি সুন্দর ও বিশ্বমানের। সেখানে যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারেন, সেখানে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে। ২৫ থেকে ৩০ জনের একটা দল থাকে। খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইয়েরা যাবেন এবং অনেক ভক্ত-সমর্থক আছেন, যেহেতু কলকাতায় খেলা পড়েছে। তাঁরা (ভক্ত-সমর্থক) যেতে চাইবেন। এত মানুষের নিরাপত্তা কীভাবে দেবেন?’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়