শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গৌতম গম্ভীরের বিকল্প কোচ খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড! 

স্পোর্টস ডেস্ক :  গৌতম গম্ভীরের উপরে কি আস্থা হারিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড? সাদা বলের ক্রিকেটে সাফল্য দিলেও ভারতের টেস্ট দলের কোচ হিসাবে গম্ভীরের পারফরম্যান্স খুব খারাপ। তাঁকে লাল বলের ক্রিকেটের কোচ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন ক্রিকেটপ্রেমীদের বড় অংশ। 

বিশেষজ্ঞদের মধ্যেও অনেকে গম্ভীরের কোচিংয়ে খুশি নন। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছিল, গম্ভীরের বিকল্প কোচ খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জল্পনার জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।

আজ তক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শইকীয়া সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এখনই গম্ভীরকে লাল বলের কোচের পদ থেকে সরানোর কোনও ভাবনা বা পরিকল্পনা বোর্ডের নেই। চুক্তি অনুযায়ী নিজের কাজ করে যাবেন তিনি। জল্পনা শোনা গিয়েছিল, ইতিমধ্যেই নাকি কয়েক জন ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছেন তাঁরা। এমন কোনও ঘটনা ঘটেনি বলেও জানিয়ে দিয়েছেন শইকীয়া।

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। শইকীয়া জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়ম মেনে কোনও কোচের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সরানো হয় না। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। গম্ভীরের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হবে।

ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গম্ভীরই সঠিক লোক কি না, তা নিয়ে এখনও বোর্ডের অন্দরে দ্বিমত রয়েছে। ইংল্যান্ডে টেস্ট সিরিজ় ড্র করে আসার পর ঘরের মাঠে প্রোটিয়াদের হাতে চুনকাম হয়েছে দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য থেকে বেশ কিছুটা দূরে তারা। শনিবার বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেন, “বোর্ডের ক্ষমতাশালী ব্যক্তিরা এখনও গম্ভীরের উপরেই ভরসা রাখছে। 

যদি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে বা ফাইনালে ওঠে, তা হলে চুক্তির পুরো মেয়াদ গম্ভীরের থাকা নিশ্চিত। তবে টেস্টে কোচ থাকবে কি না সেটা বলার সময় এখনও আসেনি।” ওই সূত্র আরও বলেন, “গম্ভীরের সুবিধা হল, এখনই বোর্ডের হাতে তেমন বিকল্প নেই। ভারতের টেস্ট দলকে কোচিং করাতে আগ্রহী নয় লক্ষ্মণ।

সংবাদসংস্থার খবর, সাজঘরের পরিস্থিতিও যে পুরোপুরি স্বাভাবিক এমন বলা যাবে না। গম্ভীরের জমানায় কোনও ক্রিকেটারই নিরাপদে দিন কাটাতে পারছেন না। ভাল খেলতে না পারলেই দল থেকে ছাঁটাই হওয়ার ভয় রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুভমন গিলের বাদ পড়া সেই ভয় আরও উস্কে দিয়েছে। দ্রাবিড়ের সময়ে পরিস্থিতি আলাদা ছিল। ব্যর্থ হলেও ক্রিকেটারদের সময় দেওয়া হত নিজেকে প্রমাণ করার জন্য। তবে গম্ভীর জমানায় সে সব সুযোগ কেউই বেশি পাচ্ছেন না। প্রতিটি দল নির্বাচনই জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের। তবে আপাতত সব জল্পনা উড়িয়ে দিলেন শইকীয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়