শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা?

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এসেছেন টাইগার এ পেসার। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার।

আইএল টি-টোয়েন্টি খেলার জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি পেয়েছিলেন মুস্তাফিজ। ফ্র্যাঞ্জাইজি এ টুর্নামেন্টে বেশ দারুণ বোলিং করেছেন তিনি। তবে এনওসির কারণে চলে আসতে হয়েছে তাকে। --- ডেই‌লি ক্রিকেট

মুস্তাফিজ চলে আসায় তার বদলি নিয়েছে দুবাই ক্যাপিটালস। টাইগার এ পেসারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে দলটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই।

সানাকে নেওয়ার বিষয়ে তারা বলেছে, 'আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।’

আইএল টি-টোয়েন্টিতে বেশ ছন্দে ছিলেন মুস্তাফিজ। চলে আসার আগে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

এদিকে চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। আগামী ২৯ তারিখ নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়