স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ২০২৫–২৬ মৌসুমের টেকনিক্যাল কমিটিতে একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক কাজী হাবিবুল বাশার নিয়োগ পাওয়ায় তিনি টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন।
বাশারের স্থলাভিষিক্ত হিসেবে টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছেন আরেক সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন।
এর আগে মেন্টর পদ থেকে পদত্যাগ করার পর বাশার টেকনিক্যাল কমিটিতে যোগ দিয়েছিলেন। তবে পরে বিসিবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা দায়িত্ব গ্রহণ করায় তিনি আবার মেন্টরের দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নেন।