শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

চট্টগ্রাম রয়্যালসের বেহাল দশা, বিপিএল শুরুর আগেই মালিকানাহীন হ‌লো দল‌টি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ঠিক আগের দিন বড় ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক সংকট ও স্পন্সর না পাওয়ার অজুহাতে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছেন এর স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। গতকাল বিসিবি বরাবর চিঠি দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রায়াঙ্গুল সার্ভিসেসের অধীনে থাকা এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু থেকেই নানা নেতিবাচক কারণে আলোচনায় ছিল।

বিসিবিকে দেওয়া চিঠিতে মালিক আবদুল কাইয়ুম জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষক বা স্পন্সর না পাওয়ায় খেলোয়াড়দের পারিশ্রমিক মেটানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এমনকি ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও জমা দেয়নি তারা। টুর্নামেন্ট শুরুর মাত্র এক দিন আগে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তবে নিয়ম অনুযায়ী দলটির পরিচালনার দায়িত্ব এখন বিসিবিই নিতে যাচ্ছে। গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, তারা চিঠি পেয়েছেন এবং বর্তমানে খেলোয়াড়দের সাথে আলোচনা করছেন। দলটির ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। পারিশ্রমিক নিশ্চিত না হওয়ায় দলটির বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

এই সংকট কাটিয়ে কীভাবে দলটিকে মাঠে নামানো হবে, তা নিয়ে এখন তোড়জোড় চালাচ্ছে বিসিবি। আগামীকাল দুপুর থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যায় মাঠের লড়াইয়ে নামার কথা রয়েছে মালিকহীন হয়ে পড়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়