শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিলেট স্টে‌ডিয়া‌মে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দেখতে পারবেন দর্শকরা। সেই ভেন্যুতে সর্বোচ্চ টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট পর্বের টিকেটের মূল্য জানায় বিসিবি। রোববার বিকেল ৪টা থেকে অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকেট কিনতে পারবেন দর্শকরা। বুথে কোনো টিকেট বিক্রি করা হবে না।

আগামী শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই।

স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ায় টিকেটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ২৫০ টাকায়।

গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকেটের দাম ২ হাজার টাকা করে। ক্লাব হাউস (আপার) টিকেটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউসের ‘জিরো ওয়েস্ট জোন’— এর টিকেটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়