শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা

স্পোর্টস ডেস্ক : আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দে‌শের যুবারা। বড় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়েই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পরের ব্যাটারদের দৃঢ়তায় আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বাংলাদেশ।

শনিবার (১৩ ডি‌সেম্বর) দুবাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ৭ বল আগে লক্ষ্যে পৌঁছায় আজিজুল হাকিমের দল। ----  ক্রিক‌ফ্রেঞ্জি

ব্যাটিংয়ে নামা আফগান ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন সাদ ইসলাম। খালিদ আহমাদজাইকে কট বিহাইন্ড করিয়ে ১৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। তবে তিন নম্বরে নামা ফয়সাল শিনোজাদার ব্যাটে দ্রুত চাপ কাটিয়ে ওঠে আফগানিস্তান।

দ্বিতীয় উইকেটে ৬৬ ও তৃতীয় উইকেটে ৯৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন ইকবাল হোসেন ইমন। এরপর প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরেন বোলাররা। তবে অষ্টম উইকেটে ২৮ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ পায় আফগানরা।

লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দলের খাতায় ১৫১ রান যোগ করেন আবরার ও রিফাত। ৬২ রান করা রিফাতকে তুলে নিয়ে ২৭তম ওভারে এই জুটি ভাঙেন রুহউল্লাহ আরব। সেঞ্চুরির পথে থাকা আবরারকেও ফেরান তিনি। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রান করেন আবরার।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকির ব্যাটে সহজ জয়ের পথে ছিল বাংলাদেশ। কালামের (২৯) বিদায়ে ৬৬ রানের এই জুটি ভাঙার পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। আজিজুল ফেরেন ৪৭ রান করে।

৪৭তম ওভারে রানআউট হয়ে সাজঘরের পথ দেখেন মোহাম্মদ আবদুল্লাহ ও সাইমুন বশির। এরপর কোনো বিপদ ছাড়া জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়