শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের বিরু‌দেদ্ধ ব্যাটারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার লিড

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সবাই। কিন্তু এখন পর্যন্ত ফিফটির দেখা পেয়েছেন কেবল তিনজন। ইংল্যান্ডের পেস তোপের বিপরীতে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। হাতে আছে ৪ উইকেট।

শুক্রবার ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩৭৮ রান। এর আগে ৩৩৪ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড। ---- অলআউট স্পোর্টস

প্রথম বলেই জীবন পাওয়া অ্যালেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নিসার ১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। সপ্তম উইকেটে তারা এখন পর্যন্ত ৪৯ রান যোগ করেছেন।

৯ উইকেটে ৩২৫ রান দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব ছিল ১৪ বল। ব্রেন্ডন ডগেটের করা দিনের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে মার্নাস লাবুশেন জোফরা আর্চারের (৩৮) দুর্দান্ত ক্যাচ নিলে ভাঙে দশম উইকেটে ৭০ রানের জুটিটি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জো রুট অপরাজিত থাকেন ১৩৮ রানে। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের সফলতম এই ব্যাটারের এটি ছিল ৪০তম শতক।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ট্র্যাভিস হেড ও জেইক ওয়েদারল্ড। তবে হেডকে (৩৩) ফিরিয়ে ৭৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ব্রাইডন কার্স। ৪৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ওয়েদারল্ড। আগ্রাসী ব্যাটিংয়ে ১ উইকেটে ১৩০ রান নিয়ে প্রথম সেশনের বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আর্চারের দুর্দান্ত এক ইয়োর্কারে ওয়েদারল্ড (৭২) এলবিডাব্লিউর ফাঁদে পড়লে ভাঙে দ্বিতীয় উইকেটে লাবুশেনের সঙ্গে ৬৯ রানের জুটিটি। এরপর ৬৭ বলে ফিফটি তুলে নেন লাবুশেন। ৬৫ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফেরান বেন  স্টোকস। 

ক্যামেরন গ্রিনকে নিয়ে ফ্লাডলাইটের আলোর নিচে প্রথম ঘণ্টাটা কোনো বিপদ ছাড়াই পার করেন স্টিভেন স্মিথ। অজি অধিনায়ক ক্যারিয়ারের ৪৪তম ফিফটি তুলে নেন। ফিফটির পথে ছিলেন গ্রিনও। কিন্তু ৪৫ রান করা এই ব্যাটারকে বোল্ড করে চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটিটি ভাঙেন কার্স। এখন পর্যন্ত এটিই ইনিংসের সর্বোচ্চ জুটি।

তিন বল পর উইল জ্যাকসের এক হাতের দুর্দান্ত ক্যাচে স্মিথকেও (৬১) তুলে নেন কার্স। এরপর অস্ট্রেলিয়াকে চেপে ধরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। চারটি ক্যাচ ছাড়েন ফিল্ডাররা। জশ ইংলিসের (২৩) বিদায়ের পর বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই পার করেন ক্যারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়