শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, সৌম‌্য সরকার‌কে নোয়াখালী এক্স‌প্রেসের  অধিনায়ক হিসেবে চান সুজন

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই তারা দলে নিয়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে। বিদেশি হিসেবে তারা সাইন করিয়েছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে। এবার নিলামেও একের পর এক চমক দেখিয়েছে তারা।

বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ততে তারা পরপর দুই ডাকে দলে নিয়েছে জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। এর বাইরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তারকাদের মধ্যে অনেকেই আছেন দলটিতে। এমন তারকা সমৃদ্ধ দলের অধিনায়কত্ব কে করবেন এমন প্রশ্ন চারদিকে। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের চাওয়া সৌম্য সরকারকে অধিনায়কের দায়িত্ব দেয়া হোক। -- ক্রিক‌ফ্রেঞ্জি

তিনি নিলাম শেষে নিজের মতামত জানিয়ে বলেছেন, 'আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক। যদি ও করতে চায়। কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না বিকজ অফ প্রেসার নিতে চায় না বাড়তি একটা। যে করতে চায় তো আমি সৌম্যর কথা চিন্তা করি।

দলটিতে শ্রীলঙ্কার অভিজ্ঞ কুশল মেন্ডিস থাকলেও কেন সৌম্যকে অধিনায়ক হিসেবে চান সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন। তিনি স্থানীয় কারো উপরেই আস্থা রাখতে চান। কারণ মেন্ডিস কয়েক ম্যাচ খেলে চলে গেলে আরেকজন অধিনায়ক খুঁজতে হবে তাদের। তাই এই ঝুঁকি নিতে চান না তিনি।

সুজন বলেছেন, 'আমি লোকাল ছেলের প্রতি ইন্টারেস্টেড। কারণ আমার মনে হয় লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কারণ কুশল দেখবেন চার ম্যাচ পর খেলে চলে যাবে, তখন আরেকটা নতুন ক্যাপ্টেন দিতে হবে। এটা আমি চাই না। আমি চাই একটা লম্বা ক্যাপ্টেন্সি করলে ইজি হবে টিমের জন্য।

কদিন আগেই এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান। এই তরুণ ব্যাটারকেও দলে নিয়েছে নোয়াখালী। সুজন জানিয়েছেন সোহান যেভাবে ভয়ডরহীন ব্যাটিং করেন সেভাবেই তাকে ব্যাটিং করার সুযোগ দিতে চান তিনি। অভিজ্ঞ সৌম্য মেন্ডিসদের কাজ হবে সোহানদের কাজ সহজ করে দেয়া।

এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'সোহান হলো পকেট ডায়নামো, মারবেই খালি। চার্লস, সৌম্য, কুশল তারা বেশ অভিজ্ঞ। তারা বিল্ড আপ করবে, খেলা এগিয়ে নেবে। এদের একটা প্রেসার থাকবে না? তো আমি সোহানকে কোনো প্রেসার দিতে চাই না। সৌম্য যাতে এদের ব্যাটিং ইজি করে দেয়।

নোয়াখালী এক্সপ্রেস-

সরাসরি চুক্তি- হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস

নিলাম থেকে- জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদি হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়