শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল নিলাম, ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম শেখ, ৭৫ লাখে রংপুরে লিটন দাস

স্পোর্টস ডেস্ক: বি' ক্যাটাগরির দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে কিনতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।

১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম শেখঃ

নিলামের প্রথমেই চমক। 'এ' ক্যাটাগরির নাঈম শেখকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে বেশ। ৫০ লাখ ভিত্তিমূল্যের নাঈমকে নিয়ে একের পর এক টানাটানি করেছে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস।

শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে গেলেন বাঁহাতি এই ওপেনার।

'এ' ক্যাটাগরির আরেক খেলোয়াড় লিটন দাসের অবশ্য বেশি দাম উঠেনি। ৫০ লাখ ভিত্তিমূল্যের বাংলাদেশের টি-টোয়েন্টি কাপ্তান গেলেন রংপুর রাইডার্সে। তার দাম উঠলো ৭৫ লাখ টাকা। 

 বিপিএল নিলামঃ

পূর্ব নির্ধারিত সময় বিকাল ৩ টার পরিবর্তে নিলাম পিছিয়ে ৪ টায় করা হয়। তবে তাও শুরু করা যায়নি যথা সময়ে। অবশেষে ৪ টা ৩৫ মিনিটে শুরু হলো আনুষ্ঠানিকতা।

নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারাঃ

নিলামের আগে সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে দলগুলো। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের আছেন কারা-

ঢাকা ক্যাপিটালসঃ
দেশিঃ তাসকিন আহমেদ, সাইফ হাসান।
বিদেশিঃ অ্যালেক্স হেলস, উসমান খান।

রংপুর রাইডার্সঃ
দেশিঃ নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।
বিদেশিঃ খাজা নাফে, সুফিয়ান মুকিম।

নোয়াখালী এক্সপ্রেসঃ
দেশিঃ হাসান মাহমুদ, সৌম্য সরকার।
বিদেশিঃ কুশল মেন্ডিস, জনসন চার্লস।

সিলেট টাইটান্সঃ
দেশিঃ মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ।
বিদেশিঃ মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

চট্টগ্রাম রয়্যালসঃ
দেশিঃ শেখ মেহেদী, তানভীর ইসলাম।
বিদেশিঃ আবরার আহমেদ

রাজশাহী ওয়ারিয়র্সঃ
দেশিঃ নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম।
বিদেশিঃ সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।

বিপিএল নিলামে স্বাগতঃ

লম্বা সময় পর ফিরছে বিপিএলের নিলাম। আজ (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকাল ৪ টায় শুরু হচ্ছে নিলাম।

৬ দলে অংশগ্রহণে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। নিলাম সামনে রেখে নির্ধারির সময়ের আগেই রেডিসনের বলরুমে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে দেখা গেলো কোচিং প্যানেলের সদস্যদের। সঙ্গী হয়েছে সরাসরি নিলামে চুক্তিবদ্ধ দেশি ক্রিকেটাররাও।  -- তথ‌্যসূত্র, ডেই‌লি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়